মানুষ কুকুর ছাগল কে ভোট দেবে তাও বেইমানকে ভোট দেবে না, দেবাংশু ভট্টাচার্য - The News Lion

মানুষ কুকুর ছাগল কে ভোট দেবে তাও বেইমানকে ভোট দেবে না, দেবাংশু ভট্টাচার্য

 


দি নিউজ লায়নঃ   মঙ্গলবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ৬ নম্বর অঞ্চলের সাহসপুরে কেশপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী শিউলি সাহার সমর্থনে ভোট প্রচারে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য, এছাড়া উপস্থিত ছিলেন প্রার্থী শিউলি সাহা সহ অন্যান্য ব্লক তৃণমূলের নেতাকর্মীরা।এদিন গোটা এলাকায় রোড শো এর মাধ্যমে ভোট প্রচার করে সাংবাদিকদের মুখোমুখি  হয়ে রাজ্য তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য বলেন মানুষ কুকুর ,ছাগল কে ভোট দেবে, তাও বেইমানকে ভোট দেবে না।  


এদিন তিনি আরো বলেন  যে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী তৃতীয় হবে, যে একটা দলের সঙ্গে বেইমানি করতে পারে সে সারা জীবন যে কারো সাথে বেইমানি করতে পারে।আর বিজেপি শুভেন্দুকে বলির পাঁঠা বানিয়েছে, কেন জানেন ভোটের পর শুভেন্দু অধিকারী কে ছুঁড়ে ফেলার জন্য মমতার বিরুদ্ধে  তাকে দাঁড় করিয়েছে। 


বিজেপির নেতা ও কর্মীরা জানে মমতা বন্দ্যোপাধ্যায় জিতছে।আর তাকে ছুঁড়ে ফেলার পর এই নারোদা সারদা নিয়ে সিবিআই চালু করবে,এমনটাই মন্তব্য করলেন তৃনমূলের রাজ্য মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। পাশাপাশি তিনি আরো বলেন যে শুভেন্দু বাবুর জন্য আমার মায়া হচ্ছে, সেই দিনটার জন্য অপেক্ষা করছি ।যেদিন শুভেন্দু বাবু ক্ষমা প্রার্থনার চিঠি লিখে দিদির পিছন পিছন একবার নবান্ন আরেকবার কালীঘাট ঘুরবেন। আর বলবেন দিদি আমাকে ক্ষমা করে দাও, এমনটাই মন্তব্য করলেন দেবাংশু ভট্টাচার্য।এক কথায় বলা যেতে পারে ভোট যত এগিয়ে আসছে রাজ্য রাজনীতিতে পারদ ঊর্ধ্বমুখী হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.